মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের দুটি পাতা একটি কুড়ি যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাহজিল লাল দল কে ট্রাইবেকারে হারিয়ে শিরোপা জিতেছে নব জাগরন দল। গতকাল রোববার বিকেলে সুরমা চা বাগানের নিমাই টিলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটে কোন দল গোল করতে না পরায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে মাহজিল লাল দল কে হারিয়ে শিরোপা জয় লাভ করেছে নব জাগরন দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরুষ্কার তুলে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম। এসময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর আওয়ামলীগ নেতা বাবুল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আইয়ুব খান, সেক্রেটারী কাউছার মোল্লা, সাংবাদিক শংকর পাল সুমন, রাজীব দেব রায় রাজু প্রমুখ। উক্ত টুর্নামেন্টে শুধু মাত্র চা বাগানের দল গুলো অংশ গ্রহন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন