সোমবার, ২১ নভেম্বর, ২০১১

হবিগঞ্জে তালামীযের প্রশিক্ষন কর্মশালা


স্টাফ রিপোর্টার বাংলাদেশ আন্‌জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ সুলতান আহমেদ বলেছেন- প্রশিক্ষন কর্মশালার বিকল্প নেই। যোগ্য নেতৃত্ব দিতে হলে সঠিক প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম। আল্লাহর রাসুল (সাঃ) থেকে প্রশিক্ষন চলে আসছে। তাই আমাদের সকলের উচিত ভালোমানের প্রশিক্ষন নিয়ে সমাজে ইসলামী আদর্শে আদর্শিত হয়ে নেতৃত্ব দেয়া। তিনি গতকাল রবিবার হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত প্রশিক্ষন কর্মশালা কর্মী পরীক্ষা অনুষ্ঠানে কথাগুলো বলেন। সভায় হবিগঞ্জ সদর উপজেলা তালামীযের সভাপতি মোঃ রুহান উদ্দিনের সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দ মাওলানা সাজিদুল হক, ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ সুলতান আহমদ। সভায় ৪০জন পরীক্ষার্থীদের কর্মীপরীক্ষা নেয়া হয়।

কোন মন্তব্য নেই: