রবিবার, ২০ নভেম্বর, ২০১১

হবিগঞ্জে ঋণগ্রহীতার হাতে সৌর বিদ্যূতের মাঠ কর্মী আহত


স্টাফ রিপোর্টার হবিগঞ্জে রহিম আফরোজ গ্রুফের অঙ্গ প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের মাঠকর্মী মোঃ শহীদুজ্জামান ঋণগ্রহীতার হাতে গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঘটনাটি ঘটে। জানা যায়, রহিম আফরোজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেন কিস্তিতে মানুষের কাছে সৌর বিদ্যূত দিয়ে থাকে। গত ২০০৯ সালের অক্টোবর মাসে হবিগঞ্জ সদর উপজেলার চানপুরের গ্রামের আমির হোসেনের পুত্র দিয়ারিশ মিয়াকে ৩৬ কিস্তিতে সৌর বিদ্যূত দেয়া হয়। দিয়ারিশ মিয়া ১৮ কিস্তি বিভিন্ন তালবাহানার পরে পরিশোধ করে। কিন্তু গতকাল শনিবার রুরাল সার্ভিসেস ফাউন্ডেন এর মাঠকর্মী মোঃ শহীজ্জামান (২০) কিস্তির জন্য দিয়ারিশ মিয়ার বাড়িতে গেলে দিয়ারিস মিয়ার ভাই সূফী মিয়া কিস্তি না দিয়ে শহীদুজ্জামানকে পিঠিয়ে গুরুতর আহত করে বিভিন্ন হুমকি প্রদান করে। এবং শহীদুজ্জামানের কাছ থেকে কিস্তি বাবত ৫হাজার ৮শ টাকা ছিনিয়ে নেয়। শহীদুজ্জামানকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাপারে রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের সিলেট জোনালের সহকারী কর্মকর্তা জয়ন্ত কুমার জানান, ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই: