রবিবার, ২০ নভেম্বর, ২০১১

শাহজীবাজারে বাস ও সিএনজির সংঘর্ষ ॥ নিহত ২


মঈনুল হাসান রতন ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার রতনপুর নামক স্থানে বাস সিএনজির সংঘর্ষে জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। গতকাল শনিবার দুপুর দেড় টায় ঘটনাটি সংঘটিত হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহন (নং ঢাকা মেট্রো ১৪-৪১৫১) ছাতিয়াইন বাজার থেকে বিশ্বরোডে উঠার সময় একটি সিএনজির (নং হবিগঞ্জ ১১-০৩৬৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামের মাহবুব আলমের স্ত্রী জুনাকী আক্তার (২৫) আসিয়া বেগম (৩৫) নামের মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের নবু মিয়ার পুত্র মোশারবফ (৪০) মাধবপুর উপজেলার রমেশপুর গ্রামের কৃতিশ কর্মকারের পুত্র প্রিয়তুষ (৪০) কে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত যাত্রীদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস সিএনজি আটক করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই: