স্টাফ রিপোর্টার ঃ পূর্ব আক্রোশ মেটাতে প্রতিপক্ষের লোকজন এসিড দিয়ে জ্বলসে দিয়েছে তাজুরুল ইসলাম তাজুল নামের এক ব্যক্তিকে। তাজুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্য রাতে হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনাটি সংঘটিত হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, চাঁনপুর গ্রামের মৃত হাজী খুর্শেদ আলীর পুত্র তাজুরুল ইসলাম তাজুলের সাথে একই গ্রামের গেদা মিয়ার পুত্র তৌহিদ মিয়া, মন্তাজ ক্বারীর পুত্র শেফু মিয়া, মৃত আরফান উল্লার পুত্র আছকির মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। প্রায় ৩ মাস পূর্বে এ নিয়ে আদালতে তাজুরুল ইসলাম তাজুল বাদী হয়ে শেফু মিয়া, তৌহিদ মিয়া ও আছকির মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ বিষয়টি শালীসে নিস্পত্তি করতে গতকাল শনিবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। তাজুরুল ইসলাম গ্রামের মুরুব্বিদের এই বৈঠকের দাওয়াত করতে গত বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে বের হয়। মধ্য রাতে বাড়ী ফেরার পথে আসামী শেফু মিয়ার বাড়ীর সামনে আসা মাত্র তাজুরুল ইসলামের উপর এসিড নিক্ষেপ করে শেফু মিয়া, আছকির মিয়া ও তৌহিদ মিয়া। এ সময় গ্রামের লোকজন তাজুরুল ইসলামকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন