স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্যদাঙ্গায় ১ সালিশকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার দক্ষিন যাত্রাপাশা গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঐ গ্রামের আব্দুল হাই ও চানমিয়ার মধ্যে একটি বীজ তলা নিয়ে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার দুপুরে এ নিয়ে দু’দলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সালিশ মিমাংসা করতে গিয়ে একই গ্রামের বরকত উল্লা (৪৫) সহ অন্তত ১৬জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় বরকত উল্লাকে প্রথমে বানিয়াচং ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু বরণ করেন। অন্যান্য আহতদের হবিগঞ্জ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গতকাল বিকাল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে এ ব্যাপারে ওসি তদন্ত দিলোয়ার জানান ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। গতকাল শনিবার পর্য়ন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন