স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে বখাটে পুত্রের আঘাতে মা আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, বড় বহুলা গ্রামের কেছলা মিয়ার বখাটে পুত্র গাঁজাখোর আফিল উদ্দীন তার মা জয়া বেগমের কাছে টাকা চায়। টাকা না দেয়ায় মা জয়া বেগমকে অমানুষিক অত্যাচার করে আফিল উদ্দিন। আহত জয়া বেগমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন