আব্দুর রউফ সেলিম ঃ বরের বাড়ীতে বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে নারী শিশুসহ উভয় পক্ষের প্রায় ৭০জন অসুস্থ্য হয়েছেন। মুমুর্ষ অবস্থায় অসুস্থ্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুুরে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। জানাযায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ইউসুফ উল্লাহর পুত্র মঈনুদ্দিনের সাথে একই গ্রামের নানু মিয়ার কন্যা জোৎস্না আক্তারের বিয়ে গত শুক্রবার সম্পন্ন হয়। গতকাল শনিবার ছিল বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উভয় পক্ষের আমন্ত্রিত আত্মীয় ¯^R‡biv দাওয়াত খেয়ে নিজ নিজ বাড়ীতে চলে যান। সন্ধার পর থেকে বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেয়ে আসা লোকজন অসুস্থ্য হতে থাকেন। পেটের পীড়ায় অসুস্থ্য লোকজনের অবস্থা বেগতিক দেখে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জ সদর হাসপাতালে এ ঘটনায় নারী শিশুসহ প্রায় ৭০ জনকে ভর্তি করা হয়। অসুস্থ্যরা হল- ইসমাঈল মিয়া, আরিফ মিয়া, আল আমিন, বিউটি বেগম, ইউসুফ আলী, সুফিয়া খাতুন, লাল তারা, তাহের মিয়া, মমতা বেগম, ইমরান মিয়া, বিলাল মিয়া, ওয়াহিদ মিয়া, বিউটি আক্তার, সুইটি আক্তার, রাহেলা আক্তার, তাজমল বেগম, খুদেজা খাতুন, হাফিজ, নাঈম প্রমূখ। এদিকে এ ঘটনায় মুখলোচক আলোচনা শুরু হয়েছে বাঘাসুরা গ্রামে। বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে এক সাথে এত সংখ্যাক লোক অসুস্থ্য হওয়ার ঘটনা বিরল বলে জানিয়েছেন হাসপাতালের আসা অসুস্থ্যদের আত্মীয় ¯^Rb|

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন